Web Analytics

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সতর্ক করেছেন যে ভবিষ্যতে দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে বিস্তৃত, বিপজ্জনক ও বেদনাদায়ক। রোববার জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আসিম মুনির বলেন, গত বছরের সংঘাত কেবল সামরিক লড়াই ছিল না, বরং এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে একটি নির্ধারক সংঘর্ষ। তিনি জানান, পাকিস্তান সরকার এই সংঘাতকে ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে। সেনাপ্রধান অভিযোগ করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল, তবে পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে তার জবাব দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভারত অতীতে ২০০১, ২০০৮, ২০১৬ ও ২০১৯ সালে মিথ্যা অভিযোগের ভিত্তিতে চাপ সৃষ্টি ও সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করেছে। আসিম মুনিরের দাবি, প্রতিবারই পাকিস্তান ভারতের কৌশল ব্যর্থ করে দিয়েছে এবং ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা উন্মোচন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।