Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনটি বিকেল তিনটায় শুরু হয় এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও কমিশনারদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার, নিয়োগ ও বদলিতে সততা ও মেধাকে মানদণ্ড হিসেবে গ্রহণ, এবং প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধির জন্য সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ।

তিনি আরও বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগিতা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং সরকারি সেবা হয়রানিমুক্ত ও বিলম্বমুক্ত রাখতে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।