Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় মানুষকে স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে। গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এসব গ্রেপ্তারের ফলে মানুষের কথা বলার অধিকারে বাধা সৃষ্টি হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সরকারের সমালোচনার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া সবার অবিলম্বে মুক্তি দাবি করেন।

তিনি গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়েও উদ্বেগ জানান। এভাবে চললে আগামী রমজানে সাধারণ মানুষের অবস্থা কোথায় দাঁড়াবে, তা বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও পোশাক শ্রমিকসহ বেসরকারি চাকরিজীবীদের বেতন না বাড়ার কথা উল্লেখ করে তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব পেশাজীবীর বেতন সমন্বয়ের আহ্বান করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।