Web Analytics

পশ্চিমবঙ্গে টানা দ্বিতীয় দিনের মতো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার সকালে হুগলির চান্দিতলায় নিজের লোকসভা এলাকায় যানজটের কারণে গাড়ি থেকে নেমে হাঁটার সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়। পেছন থেকে কোনো বস্তু তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। ঘটনার আগে কালো পতাকা দেখানো ও স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। পরে মাথায় ব্যান্ডেজ নিয়ে তিনি সমর্থকদের সামনে বক্তব্য দেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে পাথর বা ক্রিকেট বল নিক্ষেপ করেছে এবং এটি ছিল “পরিকল্পিত হত্যার চেষ্টা”। তিনি এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন, যদিও বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগের দিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরও একই ধরনের হামলা হয়েছিল।

দুই ঘটনার পর তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে, উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।