Web Analytics

টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রাঙামাটির বাঘাইছড়ি, সাজেক ও লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ফলে সাজেকে সাড়ে চারশ পর্যটক আটকা পড়েছেন। বুধবার সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে দীঘিনালা–সাজেক সড়কের কবাখালী অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মেরুং ইউনিয়নের সড়ক ও একাধিক গ্রাম পানিতে ডুবে যাওয়ায় লংগদুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মাইনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলা প্রশাসন ২০টি আশ্রয়কেন্দ্র খুলেছে এবং জেলা প্রশাসন ১৩৫টি আশ্রয়কেন্দ্র ও শুকনা খাবারের ব্যবস্থা করেছে।

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আটকা পড়া পর্যটকদের ইউটিলিটি বিল দিয়ে থাকা ও রেস্তোরাঁয় বিশেষ ছাড়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।