Web Analytics

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলে ১২ দিনেও উদ্ধার হননি। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক হামলায় তাঁদের অপহরণ করা হয়। বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, ভদ্রা ও ভাঙা এলাকায় মাছ ধরার সময় জেলেদের ওপর হামলা হয়।

কোস্ট গার্ড ও বন বিভাগ উদ্ধার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে, তবে অপহৃতদের অবস্থান নিশ্চিত করা যায়নি। সম্ভাব্য দস্যু আস্তানা শনাক্তে নৌপথে তল্লাশির পাশাপাশি ড্রোনে নজরদারি চলছে। অভিযোগ রয়েছে, মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করেছে।

হামলার সময় একটি মাছ ধরার ট্রলার, পাঁচটি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মহাজন জানান, জেলেদের মুক্তির জন্য দস্যুদের সঙ্গে গোপনে যোগাযোগ ও দর-কষাকষি চলছে। পূর্ব সুন্দরবনের ডিএফও মো. রেজাউল করিম বলেন, রাতে দলবদ্ধভাবে থাকা ও বন অফিসের আশপাশে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে; স্টেশন ও টহল ফাঁড়িতেও নজরদারি বাড়ানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।