Web Analytics

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া হক ফায়ার রেনো শহরের দিকে এগিয়ে আসায় রোববার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেনোর মেয়র হিলারি শিভে সিএনএনকে জানান, প্রায় ৪২ হাজার মানুষ ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন। আরও প্রায় ৪৫ হাজার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। গভর্নর জো লোম্বার্ডো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আগুন লাগার এক দিনের মধ্যে হক ফায়ার প্রায় ১৫ হাজার ৪০ একর, অর্থাৎ ৬ হাজার ৮৭ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে এটি রেনো শহরের প্রায় ৫ মাইল বা ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে জ্বলছিল। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পাহাড়চূড়ার কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ার কথা বলা হয়েছে। ছয়জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী। ইনসিওয়েব পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলেছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ামাত্র, কিংবা সম্ভব হলে তার আগেই, নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে এবং খুব দ্রুত আবাসিক এলাকায় পৌঁছে যেতে পারে। ফায়ার সার্ভিসের এক্সে প্রকাশিত ছবিতে রেনোর আশপাশের পাহাড়ে আগুনের শিখা ও আকাশজুড়ে ঘন ধোঁয়া দেখা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।