Web Analytics

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরির পর আইসিসির বুধবার প্রকাশিত হালনাগাদ টেস্ট ব্যাটার র‍্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের লিটন দাস ও তাওহিদ হৃদয়। ১৭৯ বলে ১২০ রান করে লিটন ৯ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন। ২২৭ বলে ১৩৭ রান করা হৃদয় ২৮ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৩৩তম স্থানে।

বাংলাদেশের অন্য তিন ব্যাটার অবশ্য র‍্যাংকিংয়ে পিছিয়েছেন। মুশফিকুর রহিম চার ধাপ নেমে ২৮ নম্বরে, নাজমুল হোসেন শান্ত তিন ধাপ নেমে ৩৫ নম্বরে এবং মুমিনুল হক ১৮ ধাপ নেমে ৫৬ নম্বরে আছেন। টেস্ট ব্যাটারদের শীর্ষে হ্যারি ব্রুক ও জো রুট অপরিবর্তিত থাকলেও অপরাজিত ৬৮ রানের পর টেম্বা বাভুমা এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন।

বোলারদের মধ্যে পাঁচ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহ তিন ধাপ এগিয়ে অলি রবিনসনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠেছেন। ২৫ পয়েন্ট ব্যবধানে শীর্ষে আছেন মিচেল স্টার্ক। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে মার্কো ইয়ানসেন; কাগিসো রাবাদা ও গ্লেন ফিলিপসও এগিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।