Web Analytics

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা ও জীবনমান উন্নয়নে এনসিসি ব্যাংক ও গণউন্নয়ন কেন্দ্র (গাক) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। “দ্যা অ্যাডাপটিভ ইকো চর প্রজেক্ট: এ ব্লুপ্রিন্ট ফর থ্রাইভিং ডাইনামিক ল্যান্ডস্কেপস” শীর্ষক দুই বছর মেয়াদি প্রকল্পটি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নে বাস্তবায়িত হবে। প্রকল্পের কৌশলগত সহযোগী কাল্টিভেরা লিমিটেড এবং গবেষণা ও মূল্যায়ন সহযোগী ডাহুক।

প্রকল্পের লক্ষ্য হলো চরবাসীর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করা। এর আওতায় সৌরশক্তিচালিত ডিজিটাল রেজিলিয়েন্স সেন্টার স্থাপন, টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও সৌরবিদ্যুৎ সরবরাহ, জলবায়ু-সহনশীল কৃষি, নারী উদ্যোক্তা তৈরি এবং দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এতে হাজারো পরিবার নিরাপদ পানি, জ্বালানি ও স্বাস্থ্যসেবা পাবে এবং ৩০০-র বেশি পরিবার আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এই উদ্যোগ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ। গাকের প্রধান নির্বাহী এম. আবদুস সালাম আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব দেশের অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায়ও সম্প্রসারিত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।