Web Analytics

চট্টগ্রামের পটিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ (পটিয়া চৌকি) আদালতের আওতাধীন আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার আদালতে প্রায় ১৮ মাস ধরে বিচারক নেই। ২০২৫ সালের শুরুতে দুই আদালতের বিচারক বদলি হওয়ার পর শূন্য পদে নতুন নিয়োগ না হওয়ায় কার্যক্রম অন্য আদালতের বিচারকের অতিরিক্ত দায়িত্বে চলছে। এতে দুই আদালতে প্রায় ৯ হাজার মামলা বিচারাধীন অবস্থায় আটকে রয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

পটিয়া চৌকি আদালত দক্ষিণ চট্টগ্রামের পাঁচ উপজেলার দেওয়ানি আদালতের কার্যক্রম পরিচালনা করে। পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ ও কর্ণফুলীর বিচারপ্রার্থীরা এই আদালতের মাধ্যমে সেবা নেন। আনোয়ারা ও চন্দনাইশ আদালতের জন্য বোয়ালখালী আদালতের দায়িত্বে থাকা সিভিল জজ পলিনা আক্তারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নাজির অনিক গুপ্ত বলেন, বিচারক বদলির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

বিচারপ্রার্থীদের ভাষ্য, একটি মামলার শুনানির পর পরবর্তী শুনানির জন্য চার থেকে ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ বিচারক সংকটে মামলাজট বাড়ছে এবং বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। তারা দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।