Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির অবস্থা এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে ফোনালাপে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় দুই পক্ষই চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় সব পক্ষের ইতিবাচক সাড়া দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, তারা সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সংকটের মূল কারণগুলো সমাধানের পথ খোলা রাখার গুরুত্ব তুলে ধরেন, যাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। কাতারের প্রধানমন্ত্রী বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহে প্রভাব এড়াতে সব জলপথ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এই আলোচনাকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে কূটনৈতিক সংলাপের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।