Web Analytics

শুক্রবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। সংস্থাটি জানায়, তেল আবিবে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ৬৫ ও ৫০ বছর বয়সি দুই ব্যক্তি আহত হয়েছেন। দক্ষিণ ইসরাইলের কুসেইফেতে ৩৭ ও ২১ বছর বয়সি দুই ব্যক্তি শেলের টুকরোয় আহত হন। হামলার পর জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজে এবং উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে কাজ শুরু করে।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এক কর্মকর্তা জানান, একটি আবাসিক ভবনে ক্লাস্টার মিউনিশন আঘাত হেনেছে, যা মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। ইরান ও ইসরাইল এর আগে একে অপরকে এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে। প্রত্যক্ষদর্শী ও সংবাদদাতারা জেরিকো ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরাইলের হামলার জবাবে দেশটি কঠিন মূল্য দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।