Web Analytics

বাংলাদেশ সরকার বর্তমানে শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত চুক্তি বাতিল করবে নাকি বহাল রাখবে, তা নিয়ে জটিলতায় পড়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ চুক্তিকে দেশবিরোধী আখ্যা দিয়ে বাতিলের সিদ্ধান্ত নিলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যক্রম থেমে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সময়ের এই সমঝোতা স্মারক আন্তর্জাতিক আইনবিরোধী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা বলেন, ভারত ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের বড় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, যার কিছু অংশ শূন্যরেখার মধ্যেই পড়েছে, যা ১৯৭৫ সালের বাংলাদেশ-ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলির লঙ্ঘন। অন্যদিকে ভারত দাবি করছে, তারা সব প্রটোকল মেনে বেড়া নির্মাণ করছে এবং এটি সীমান্ত অপরাধ দমনেই সহায়ক।

বিশেষজ্ঞরা জাতীয় স্বার্থবিরোধী সব গোপন চুক্তি প্রকাশ ও বাতিলের দাবি জানিয়েছেন। তবে সরকার পরিবর্তনের পর থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।