Web Analytics

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এখনো একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বসবাস করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তাকে ওয়াশিংটন ডিসির বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি সম্প্রতি নিশ্চিত করেছেন যে তিনি এখনো ওই ঘাঁটিতেই অবস্থান করছেন।

তাকে ঠিক কবে বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো তথ্য প্রকাশ করেননি। নিউ ইয়র্ক টাইমস গত ১০ নভেম্বর প্রথম এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালে বেসেন্টের বাড়ির আকাশ থেকে তোলা ছবি প্রকাশের পর ইরান তার বাড়ির অবস্থান শনাক্ত করে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগে বেসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই চাপের উদ্দেশ্য তেহরানকে জাহাজ চলাচলে হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করা। যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আগে অস্বীকার করেছে ইরান। তবে বেসেন্টের নিরাপত্তাঝুঁকি নিয়ে দেশটির নতুন কোনো বক্তব্যের উল্লেখ প্রতিবেদনে নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।