Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে রুপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত রুপন মিয়া ওই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুপন মিয়া ধানের চিটা দূর করতে বৈদ্যুতিক পাখা ব্যবহার করার সময় ত্রুটিপূর্ণ তারে হাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।