Web Analytics

ভেনেজুয়েলায় ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি পুরোপুরি ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে এবং গৃহহীনদের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে।

জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার জরুরি তহবিলের আবেদন জানিয়েছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশে জব্দ করে রাখা ভেনেজুয়েলার সম্পদ মুক্ত করার আহ্বান জানিয়েছেন, যাতে সেই অর্থ পুনর্গঠনের কাজে ব্যবহার করা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।