Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলার সমুচিত জবাব দেওয়া হবে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আইনের শাসন না থাকায় সলিমপুর রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্রে পরিণত হয়েছিল। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী বলেন, এলাকাটিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং সেখানে চট্টগ্রাম কারাগার স্থানান্তরের কথাও ভাবা হচ্ছে। তিনি জানান, সন্ত্রাসীদের আর কোনো স্থান দেওয়া হবে না এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। রোববার রাত ২টার দিকে আলীনগর এলাকায় র‌্যাব ক্যাম্পে অতর্কিত গুলি চালানো হয় এবং বুলডোজার দিয়ে দেয়ালসহ অবকাঠামো ভাঙচুর করা হয়। র‌্যাব জানিয়েছে, ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা এ হামলায় জড়িত।

মন্ত্রী আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।