Web Analytics

গণহত্যা প্রতিরোধের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারের বাধ্যবাধকতা রয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। বৃহস্পতিবার বিচারপতি ইউজি ইওয়াসাওয়া আদালতের ১০ম ও ১১তম সিদ্ধান্ত পড়ে শোনান। উভয় সিদ্ধান্তই ১০-৫ ভোটে গৃহীত হয়।

ক্ষতিপূরণের পরিমাণ এবং কী পদ্ধতিতে তা দেওয়া হবে, তা আইসিজে নির্ধারণ করবে। আদালত আরও বলেছে, গণহত্যা সনদের অধীনে দায়িত্ব পালনে ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে নিশ্চয়তা দিতে হবে। এ সিদ্ধান্ত ৯-৬ ভোটে গৃহীত হয়। রায়ে উল্লেখিত পুনরুদ্ধারমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের পক্ষে পড়ে ১০ ভোট, বিপক্ষে পাঁচ ভোট।

২০১৭ সালের সামরিক অভিযানের সময় গণহত্যা সনদের বিধান কার্যকরে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে দায়ী করেছে আদালত; এ সিদ্ধান্ত ১৪-১ ভোটে গৃহীত হয়। চলমান কোনো লঙ্ঘন থাকলে তা বন্ধে আইন প্রণয়ন এবং ২০১৭ সালের অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে যুক্তিসংগত সন্দেহভাজনদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্তের নির্দেশও দিয়েছে আইসিজে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।