Web Analytics

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ চালক তৈরি করলে প্রশিক্ষণকেন্দ্রগুলোকে পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষদের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ প্রশিক্ষণের অগ্রগতি আগামী তিন মাস পর পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের উপযোগী করতে প্রশিক্ষণার্থীদের বাম পাশে গাড়ি চালানো, সড়কের সংকেত, আধুনিক ট্রাফিকব্যবস্থা এবং গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয় শেখাতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ দেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন। বিশ্ববাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের দক্ষ করে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রশিক্ষণার্থীদের আগে মাঠ বা উপযুক্ত খোলা জায়গায় গাড়ির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে হবে, এরপর সড়কে চালানোর সুযোগ দেওয়া উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ। এতে বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, বিএমটিএফের কর্মকর্তা এবং আট বিভাগের ৬৪টি টিটিসির অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।