Web Analytics

গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল পরীক্ষা করে বুধবার সংসদে কমিটির প্রতিবেদন উত্থাপন করা হয়েছে। গুম ও মানবাধিকার কমিশন বিলের কমিটি আলোচনায় বিরোধী সদস্যদের অংশগ্রহণ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়। বিরোধী সদস্যরা আলোচনা বর্জন করে বৈঠককক্ষ ত্যাগ করেছিলেন।

বিরোধী সদস্যরা বলেন, ওয়াকআউটের কারণ লিখিতভাবে কমিটিকে দেওয়া ও পড়ে শোনানো হলেও তা প্রতিবেদনে রাখা হয়নি। তাঁদের মতে, এতে প্রতিবেদন অসম্পূর্ণ হয়েছে। কমিটির সভাপতিরা বলেন, বিরোধী সদস্যরা বক্তব্য দেওয়ার পর বিস্তারিত আলোচনার আগে কক্ষ ত্যাগ করেন। আইনমন্ত্রী বলেন, বিলের বিরোধিতা করে মত প্রকাশও অংশগ্রহণের মধ্যে পড়ে।

স্পিকার কায়সার কামাল বলেন, বিল পাসের আগে দফাওয়ারি আলোচনায় সরকারি ও বিরোধী সদস্যরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। মানবাধিকার কমিশন বিলে একজন নারী সদস্যের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর একজন সদস্য রাখার সুপারিশ করেছে কমিটি। তদন্তের সময় স্থান পরিদর্শনে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে’ শর্তটি বাদ দেওয়ারও সুপারিশ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।