সিলেটের ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা রোববার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার আয়োজন করেন। এতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের ছবি ও ভিডিও পরে ‘আমরা মাঠে আসছি’ নামের একটি ফেসবুক আইডিতে শেয়ার করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অন্যদিকে, বিএনপির কিছু নেতাকর্মী অভিযোগ করেন যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় এই ইফতার আয়োজন করা হয়েছে। তবে ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।