Web Analytics

ঈদুল ফিতর উপলক্ষে সরকার ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে, আর ১৯ মার্চ থেকে শুরু হবে ঈদের নির্ধারিত ছুটি। সাধারণত এই সময়ে ব্যাংক বন্ধ থাকে, তবে পোশাকশিল্পের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে ১০ মার্চ জারি করা নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন এবং দুপুর ২টা পর্যন্ত অফিস পরিচালনা করবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তাদের বিধি অনুযায়ী ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।