Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার, ১৯ অক্টোবর রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন হয়েছে এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হয়েছে। বিশেষ পারদর্শিতার জন্য ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

গত ১৪ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।