Web Analytics

টিকটকার তোহা হোসাইন ও তার স্ত্রী হুর-ই জান্নাতের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দায়ের করা মামলাটির শুনানি বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে হবে। গত বছরের ৯ অক্টোবর পুলিশ ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে, যা পরে সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

২০২৫ সালের ১৩ এপ্রিল রাজধানীর মিরপুর মডেল থানায় কয়েকজন সচেতন নাগরিক সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোহা তার ফেসবুক পেজ ও টিকটক আইডি থেকে জুয়ার সাইট প্রচার করে অল্প টাকায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে যুবসমাজকে জুয়া ও অনৈতিক আয়ের দিকে প্রলুব্ধ করেছেন। এতে অনেকেই প্রতারিত হয়ে অর্থ হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

আজকের শুনানিতে আদালত অভিযোগপত্র গ্রহণ করবেন কি না, তার ওপর মামলার পরবর্তী ধাপ নির্ভর করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।