Web Analytics

যোগ্য প্রার্থী বাছাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালায় প্রথমবার ডেমনস্ট্রেশন বা ডেমো ক্লাস যুক্ত করেছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে আবেদনকারী প্রার্থীদের সশরীরে ডেমো ক্লাসের মাধ্যমে পাঠদানের দক্ষতা ও উপস্থাপনা যাচাই করা হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার কয়েকটি শর্তেও পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স বা মাস্টার্স পরীক্ষার যেকোনো একটিতে প্রথম হওয়া প্রার্থী অন্য পরীক্ষায় প্রথম থেকে সপ্তমের মধ্যে না থাকলেও আবেদন করতে পারবেন। তবে উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী প্রার্থীদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে আগের মেধাক্রমের শর্ত প্রযোজ্য হবে না।

বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে সমষ্টিগত ন্যূনতম জিপিএ ৯.০০ এবং মানবিক ও বাণিজ্যের জন্য ৮.৫০ নির্ধারণ করা হয়েছে। যেকোনো একটি পাবলিক পরীক্ষায় অন্তত জিপিএ ৪.০০ বাধ্যতামূলক। থিসিস গ্রুপের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, একাডেমিক ফল, প্রকাশনা ও উচ্চতর ডিগ্রির পাশাপাশি ডেমো ক্লাসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।