Web Analytics

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ৪৪ বছর বয়সি বাংলাদেশি ইউসুফ রাজু নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাতে ব্রাউনসভিল এলাকায় রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। রাজু ওই রেস্তোরাঁর কর্মী ছিলেন; ঘটনায় আরেক কর্মী আহত হন।

পুলিশ ঘটনাস্থলে মাথায় গুলিবিদ্ধ ৪৪ বছর বয়সি এক ব্যক্তিকে এবং পায়ে গুলিবিদ্ধ ৩৯ বছর বয়সি আরেক ব্যক্তিকে পায়। দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ৪৪ বছর বয়সি ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আহত ৩৯ বছর বয়সি ব্যক্তির অবস্থা স্থিতিশীল।

রেস্তোরাঁটির মালিক শেখ রাসেল এবং রাজুর বন্ধু আবদুল জলিল নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। বন্দুকধারী রেস্তোরাঁর ভেতরে ছিলেন নাকি বাইরে থেকে গুলি চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। হামলার কারণও জানা যায়নি। ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। কর্তৃপক্ষ তখনো নিহত ও আহত ব্যক্তির পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।