Web Analytics

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে বুধবার সকালে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ১০টার দিকে দড়িকান্দি এলাকায় শুরু হওয়া এই বিক্ষোভে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। প্রায় আধা ঘণ্টা পর সড়কটি আবার স্বাভাবিক হয়।

সূত্রে জানা যায়, ১৭ মে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহীন (৪০) নামের এক ব্যক্তি সহকর্মী মো. মোমিন (৪৫)-কে মারধর করেন। পরে মোমিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন, যার ফলে জাঙ্গাল থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে ও সোনারগাঁ থানার কর্মকর্তারা জানান, পুলিশের পরামর্শে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।