Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবন ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। বুধবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে ২০তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মুজিবুর রহমান অভিযোগ করেন, ২০০৬ সালে আওয়ামী লীগের লগি-বৈঠার আন্দোলন নিয়মতান্ত্রিক বা গণতান্ত্রিক আন্দোলন ছিল না; বরং তা মানুষ হত্যার আন্দোলন ছিল। তিনি বলেন, ওই হত্যাকাণ্ড ইতিহাসের নির্মমতা ও নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রকাশ্য দিবালোকে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং লাশের ওপর নৃত্য করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, পরে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নিজেদের বিরুদ্ধে করা হত্যা মামলা প্রত্যাহার করে।

ইনসাফ ও ন্যায়বিচারের স্বার্থে ২৮ অক্টোবরের সব মামলা পুনরুজ্জীবন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। ২৮ অক্টোবর ও জুলাই বিপ্লবে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান। মহিশালবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।