Web Analytics

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত বৈঠকটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আজ শুক্রবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক পর্বতশৃঙ্গের রিসোর্টে এই বৈঠক হওয়ার কথা ছিল। এর আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নির্ধারিত সফর বাতিল করেছেন।

এই বৈঠকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ায় সফর ও বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট পক্ষগুলো পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে নতুন তথ্য জানাবে বলে সুইজারল্যান্ড জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।