Web Analytics

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বন্দর রোডসংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনির কেডিসি বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সাইদুলের ঘরে অভিযান চালানো হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন জানান, কেডিসি বস্তি এলাকার মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটক করতে অভিযান চালানো হলেও তিনি আগেই পালিয়ে যান। পরে তার ঘর তল্লাশি করে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সাইদুল ইসলাম ও মৃত আলমগীর সরদারের মেয়ে নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদক আমদানি করেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সাইদুল ও নিলুফাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।