Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না। বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মাঠে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিলন বলেন, জুলাই সনদ বাস্তবায়নই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান কাজ ছিল, কিন্তু সরকার তা করতে পারছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত ছোট ছোট শিশুরা জীবন দিয়েছে, অথচ এর বিনিময়ে প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কার হয়নি। তিনি অভিযোগ করেন, সরকারি দল নানা কথামালার মাধ্যমে বিষয়টি পাশ কাটিয়ে জাতিকে ভুল বোঝানোর চেষ্টা করছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখা টুর্নামেন্টটির আয়োজন করে। মিলন মধুবাগ মাঠকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান এবং খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ দেন। আগস্টে আট দল নিয়ে শুরু টুর্নামেন্টের ফাইনালে তারুণ্য একাদশ ৩-১ গোলে পাওয়ার টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা দুই দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।