Web Analytics

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য অপসারণের দাবিতে চলমান আন্দোলনে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। ছয় মাস ধরে চলা উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম ও প্রো-উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহানের দ্বন্দ্বই এই অচলাবস্থার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্বন্দ্বের সূত্রপাত হয় গত ডিসেম্বরে অনুষ্ঠিত ৫৭তম রিজেন্ট বোর্ড সভা ও পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে। পরবর্তী সময়ে ডিন অপসারণ, জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়। উভয় পক্ষ একে অপরকে দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত করছে, ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

হামলার প্রতিবাদে শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। উপাচার্যের দাবি, একটি স্বার্থান্বেষী মহল অতীতের অনিয়ম আড়াল করতে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তবে প্রো-ভিসি পক্ষ প্রশাসনের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।