Web Analytics

চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানায় দায়ের হওয়া মামলাটির চার্জশিট সম্প্রতি আদালতে দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আন্দোলনকে ঘিরে চাঁদপুরে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম চার্জশিট দাখিলের ঘটনা। এজাহারে ৩৫০ জনের নাম ছিল এবং আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুল আলম বলেন, যাচাই-বাছাই শেষে ৩৭৮ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তদন্তে সম্পৃক্ততা না পাওয়া ৫২ জন, পূর্ণাঙ্গ ঠিকানা না মেলা ১৩ জন, সন্দেহভাজন ১০ জন এবং একই নাম একাধিকবার থাকায় ২০ জনকে বাদ দেওয়া হয়। এজাহারভুক্ত তিনজন মারা গেছেন বলেও জানানো হয়। চার্জশিটভুক্তদের মধ্যে ডা. দীপু মনি, ডা. জে আর ওয়াদুদ টিপু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. সেলিম মাহমুদ ও অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল রয়েছেন। মামলার নিয়মিত তারিখ ২৩ আগস্ট।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।