Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে নির্জন কারাবাসে না রাখার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবারের রায়ে বিচারপতি খাদিম হুসাইন সোমরু তাদের বিচ্ছিন্ন করে রাখার অভিযোগসংক্রান্ত আবেদন গ্রহণযোগ্য ঘোষণা করেন। আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে কারাবিধি মেনে ইমরান ও বুশরার পরস্পরের সাক্ষাতের ব্যবস্থা করতেও বলা হয়েছে।

আদালত ইমরানের পরিবারের সদস্যদের নিয়ম অনুযায়ী তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দিতে এবং তাঁর দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে। তবে ওই ফোনালাপের রেকর্ড রাজনৈতিক কাজে ব্যবহার হলে ফোনের অনুমতি প্রত্যাহারের কথা বলা হয়েছে। ইমরানকে প্রতিদিন সংবাদপত্র ও বই দেওয়া এবং প্রযোজ্য কারাবিধি অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশও দেওয়া হয়েছে।

বুশরা বিবিকে নির্জন কারাবাসে রাখা হচ্ছে না তা নিশ্চিত করতে কারা সুপারিনটেনডেন্টকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইমরানের বোন আলিমা খান ও বুশরার মেয়ে মুশাব্বারা খাওয়ার মানেকা আবেদন করেন। কারা কর্তৃপক্ষ একাকী কারাবাসের অভিযোগ অস্বীকার করে নিরাপত্তাঝুঁকির কথা বলেছিল, আর পিটিআই তথ্য মন্ত্রণালয়ের দাবি প্রত্যাখ্যান করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।