Web Analytics

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা চেয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদরদপ্তরে বৃহস্পতিবার সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানানো হয়।

বৈঠকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্প্রসারণ, পারমাণবিক নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়। ফকির মাহবুব আনাম শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গ্রোসির ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। দুই পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা শক্তিশালী করার বিষয়েও আলোচনা করে।

মন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইউনিট-১ এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।