Web Analytics

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, নবম জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন, নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং বদলিপ্রত্যাশী শিক্ষকদের দ্রুত বদলিসহ আট দফা দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া, এমপি এসব দাবি তুলে ধরেন।

সংগঠনটি চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়ার দাবিও জানিয়েছে। সেলিম ভূঁইয়া বলেন, দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষার দায়িত্ব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পালন করছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকরির নিরাপত্তা, আর্থিক সুবিধা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

ঐক্যজোটের হিসাবে, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাসহ জাতীয়করণে বছরে প্রায় ২৬ হাজার ৩৭৩ কোটি টাকা লাগতে পারে। তবে শিক্ষার্থীদের বেতন, সেশন চার্জ, প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ, সুদ ও রিজার্ভ ফান্ড থেকে প্রায় ৮ হাজার ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। সংগঠনটির দাবি, বিদ্যমান সরকারি ব্যয় ও সম্ভাব্য আয় সমন্বয়ের পর সরকারের অতিরিক্ত ব্যয় বছরে প্রায় ৭০০ কোটি টাকা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।