Web Analytics

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে গিয়েই ক্লাস নিতে হবে। তিনি জানান, শিক্ষকদের স্মার্ট ক্লাসরুম ব্যবহার করে অনলাইন শিক্ষা দিতে হবে এবং প্রয়োজনে সহকর্মীদের সহায়তা নিতে পারবেন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রায় ৪০০ জন অভিভাবকের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে অনলাইন ক্লাস নিয়ে মতামত নেওয়া হয়। মন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বাস্তবতা বিবেচনায় কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হতে পারে।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত মডেলে সপ্তাহজুড়ে কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস থাকবে, যা যানজট ও জ্বালানি ব্যবহার কমাবে এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রমে রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।