Web Analytics

বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে শ্রমিকরা বুধবারও বিক্ষোভ করেছিলেন।

টানা তিন দিন ধরে চলা এই আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ ও নির্দিষ্ট দাবি নিয়ে তারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুরাহা পাননি বলে দাবি করেন। এ কারণেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।