Web Analytics

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বর্তমান প্রজন্মের মেয়েদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে সরকার অবকাঠামোগত উন্নয়নসহ নানা উদ্যোগ গ্রহণ করছে। শুক্রবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। জয়নুল আবেদীন তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী শিক্ষায় অবদানের কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের সামনের সড়ক দ্রুত কার্পেটিং এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের ঘোষণা দেন।

নবনির্মিত ভবনের উদ্বোধনের পর দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।