Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের একটি ঝুটের গুদামে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সকাল সাড়ে ৭টার দিকে শুরু হওয়া আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রায় ১৫০ ফুট দীর্ঘ গুদামটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং আশপাশের লোকজন নিরাপত্তার জন্য তাদের ঘরের আসবাব সরিয়ে নেন। আগুনের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।