Web Analytics

সুনামগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মিনহাজুর রহমান জানিয়েছেন, জেলায় কোনো জ্বালানির সংকট সৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি জানান, কৃষি কার্যক্রম সচল রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ডিসি বলেন, এখন পর্যন্ত তার কাছে জ্বালানি সংকটের কোনো তথ্য আসেনি এবং জেলায় এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

ফসলরক্ষা বাঁধ প্রসঙ্গে ডিসি জানান, দায়িত্ব গ্রহণের আগেই তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন এবং যোগদানের পর থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি শান্তিগঞ্জ উপজেলায় বাঁধ পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা নেন। কৃষকের স্বার্থে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), (শিক্ষা ও আইসিটি), (সার্বিক) এবং স্থানীয় সরকার উপ-পরিচালক উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।