Web Analytics

জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের নেতারা। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না—এই বিষয়েও দুই দেশের মধ্যে একমত হয়েছে।

বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল চীনে মার্কিন ব্যবসার বাজার সম্প্রসারণ, শিল্পখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে ফেন্টানিল তৈরির কাঁচামালের প্রবাহ বন্ধে অগ্রগতি। ট্রাম্প চীনের কাছে আরও বেশি মার্কিন কৃষিপণ্য কেনার আহ্বান জানান। শি জানান, ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে চীন যুক্তরাষ্ট্র থেকে আরও তেল কিনতে আগ্রহী।

চীনা পক্ষের এক বিবৃতিতে শি সতর্ক করে বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা না হলে দুই দেশের মধ্যে সংঘর্ষ হতে পারে। তিনি একে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।