Web Analytics

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এবং তা এখনো চলমান।

১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করছে। ‘দ্য বাফ’ নামে পরিচিত এই দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমানটি ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে সক্ষম। এতে সাধারণ বোমা ছাড়াও পারমাণবিক অস্ত্রসংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যায়।

সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচজন ক্রু সদস্য থাকেন—কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।