Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় শুক্রবার সকালে সাইকেল শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় মাঝিড়া বন্দর থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা–বগুড়া মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী এবং বিশেষ অতিথি ছিলেন বায়তুল সম্পাদক তালিবুল হাবিব ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন। তৌফিকুল ইসলাম তাকী বলেন, আদর্শিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা অপরিসীম। বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রাব্বানীও বক্তব্য রাখেন এবং নৈতিকতা, শিক্ষা ও দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম গঠনের আহ্বান জানান।

বক্তারা বলেন, আদর্শিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে ছাত্রশিবির কাজ করছে এবং শিক্ষার্থীদের সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।