Web Analytics

ভোলার বোরহানউদ্দিনে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে হাফিজ ইব্রাহিম কলেজে ফ্রি হেলথ কেয়ার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম ক্যাম্পটির উদ্বোধন করেন। তিনি বলেন, গ্রামীণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া আজম উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এমন মানবিক কার্যক্রম আরও প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে। উদ্বোধনের দিনে প্রায় ২ হাজার ৬ শত অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নেন এবং এক হাজারের বেশি রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

দিনব্যাপী এই ফ্রি হেলথ কেয়ার ক্যাম্পটি আয়োজন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যেখানে ১০ থেকে ১২ জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।