Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দুপুরে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করেছেন। হরিণার বিলে ৭৫ বিঘা জমিতে প্রকল্পটি ২০০৬ সালে অনুমোদন পেলেও দীর্ঘদিন স্থবির ছিল। বর্তমান সরকারের উদ্যোগে হাসপাতাল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

২০২৩ সালের ২৯ আগস্ট একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায় এবং ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজের গতি আসে। গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬৭৬ কোটি টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট হাসপাতাল ভবন, শিক্ষার্থী ও ইন্টার্নদের হোস্টেল, নার্সিং কলেজ, ডরমেটরি, আবাসন, ৫০০ আসনের মিলনায়তন, মসজিদ ও বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করা হবে। ২০২৮ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, কলেজের পাশে হাসপাতাল স্থাপিত হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলসহ প্রায় ৮০ লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।