Web Analytics

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ, তবে এখনো টুর্নামেন্টের ভেন্যু নির্ধারিত হয়নি। ২০২৫ সালে আয়োজনের কথা থাকলেও ভেন্যু ও লজিস্টিক জটিলতার কারণে এটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। শুরুতে শ্রীলংকাকে আয়োজক হিসেবে নির্ধারণ করা হলেও নানা সীমাবদ্ধতার কারণে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। চলতি বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ সভায় বাংলাদেশকে নতুন আয়োজক হিসেবে প্রস্তাব করা হয়, তবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, অনিশ্চয়তা থাকলেও সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতেই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্পন্সর নিয়ে আলোচনা চলছে, এবং স্পন্সর চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এদিকে আগামী ২৫ মে ভারতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে খেলবে। পাকিস্তান অংশ নেবে না, ফলে ছয়টি দেশ নিয়ে হবে এবারের নারী সাফ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।