Web Analytics

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার এক যুগ পেরিয়ে গেলেও মামলার মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানি এখনো উচ্চ আদালতে নিষ্পত্তি হয়নি। ২০১৪ সালের ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ আগুনে পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে। নৃশংস এই হত্যাকাণ্ডে ফেনীবাসী আজও আতঙ্কে।

২০১৮ সালের ১৩ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালত ৩৯ জনকে মৃত্যুদণ্ড দেন এবং ১৬ জনকে খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৬ জন এখনো পলাতক, বাকিরা বিভিন্ন কারাগারে রয়েছেন। উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানি বারবার স্থগিত হয়েছে, সর্বশেষ ২০২৪ সালে বেঞ্চ ভেঙে যাওয়ার পরও তা শুরু হয়নি। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের স্বজনেরা এখনো আতঙ্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না। বড় ভাই মোজাম্মেল হক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার ও রায় কার্যকরের জন্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।