Web Analytics

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় রাশিয়ার সব ধরনের উপায় ব্যবহারের অধিকার রয়েছে, যার মধ্যে নির্দিষ্ট পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রও থাকতে পারে। সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি অভিযোগ করেন, ইউক্রেন ও ন্যাটোভুক্ত দেশগুলো এমন পরিস্থিতি তৈরি করছে যাতে রাশিয়া পারমাণবিক হামলার সিদ্ধান্ত বিবেচনা করতে পারে। তবে ইউক্রেন যুদ্ধে এখনো এর সরাসরি প্রয়োজন তৈরি হয়নি বলেও তিনি জানান।

মেদভেদেভের ভাষ্য, এ ধরনের সিদ্ধান্তের আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব পরিস্থিতি ও উপাদান বিশদভাবে বিশ্লেষণ করেন এবং সম্ভাব্য ক্ষতির সঙ্গে পাল্টা পদক্ষেপের সামঞ্জস্য বিবেচনা করেন। তিনি ১৯৯৬ সালে আন্তর্জাতিক বিচার আদালতের পারমাণবিক অস্ত্রের বৈধতাবিষয়ক পরামর্শমূলক মতামতের উল্লেখ করে দাবি করেন, কোনো পারমাণবিক রাষ্ট্রের অস্তিত্ব হুমকিতে পড়লে আত্মরক্ষায় অস্ত্রটি ব্যবহারে সরাসরি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই।

তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিতে আগাম হামলার কথা সরাসরি না থাকলেও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে প্রকাশ্যে বা গোপনে পারমাণবিক অস্ত্র দিলে মস্কো আগাম পদক্ষেপ নিতে পারে। মেদভেদেভ জার্মানির ন্যাটোর পারমাণবিক প্রতিরোধব্যবস্থায় যুক্ত হওয়ার প্রচেষ্টারও সমালোচনা করেন এবং দাবি করেন, ন্যাটোর অস্ত্র ভাগাভাগির ব্যবস্থা এনপিটিকে দুর্বল করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।