Web Analytics

নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসের পর গত বুধবার সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার জানায়, মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জন হয়েছে। নিখোঁজ ৪ হাজার ২৪৭ জনের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক। বন্যাকবলিত এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১০ হাজার ৪৫১ জনকে।

ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে এবং নেপালে সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে। চীনের তিব্বত অঞ্চলেও সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন সংস্থার দুই হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। প্রধানমন্ত্রী বালেন শাহ দুর্যোগকে অকল্পনীয় ও হৃদয়বিদারক বলেছেন এবং বিরূপ আবহাওয়া, দুর্গম ভূগোল ও অব্যাহত ঝুঁকির কারণে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব করা কঠিন বলে উল্লেখ করেছেন।

রাসুয়া ও নুয়াকোটে ২৬টি আশ্রয়শিবিরে রোববার পর্যন্ত ৩ হাজার ৪৫৪ জন আশ্রয় নিয়েছেন। মর্গের ধারণক্ষমতা পূর্ণ হওয়ায় ডিএনএ নমুনা রেখে কিছু মরদেহ দাফনের সিদ্ধান্ত হয়েছে। ত্রিশূলী নদীর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে থাকা ৯০০-এর বেশি শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে; তিনশর বেশি শ্রমিক উদ্ধার হয়েছেন। চীন ও ভারত বিশেষ দল পাঠিয়েছে এবং বিভিন্ন দেশ ও সংস্থা ত্রাণ সহায়তা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।